লিনাক্স ওএস/ডিস্ট্রো নির্বাচন

লিনাক্স ডেস্কটপ বলতে সাধারণভাবে আমরা লিনাক্স কার্নেল এবং GNU -এর বিভিন্ন ফ্রি সফটওয়্যার টুলস যুক্ত করে তৈরি ডেস্কটপ অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছি।

GNU/linux

এভাবে তৈরি করা অসংখ্য অপারেটিং সিস্টেম রয়েছে। এগুলোকে লিনাক্স ডিস্ট্রিবিউশন কিংবা সংক্ষেপে ডিস্ট্রো বলতে পারি। একটা লিনাক্স ডিস্ট্রোতে একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট (DE) বা সহজভাবে বললে UI, একটা প্যাকেজ ম্যানেজার বা সহজ ভাষায় একটা অ্যাপ স্টোর, এবং কিছু ডিফল্ট বিল্ট-ইন অ্যাপ একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আকারে সরবরাহ করা হয়।
যেকোনো লিনাক্স ডিস্ট্রো নতুন লিনাক্সিয়ানদের জন্য ব্যবহার করা সহজ নয়। নতুন লিনাক্স ইউজার হিসেবে আপনার কাছে দুটি যৌক্তিক অপশন আছে: হয় লিনাক্স মিন্ট, নাহয় উবুন্টু
আমাদের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিনাক্স মিন্টকে বেছে নিয়ে গাইড করা হবে।

Linux Mint vs Ubuntu — Comparison

Linux MintUbuntu
Linux Mint DesktopUbuntu Desktop
ফিচারLinux MintUbuntu
ভিত্তি ডিস্ট্রোUbuntu-কে ভিত্তি করে বানানো।Debian-কে ভিত্তি করে বানানো
UI -এর চেহারা ও পরিবেশউইন্ডোজের মতো, কনফিউজিং নয়, ও ট্রেডিশনাল।কিছুটা ম্যাক-ওএসের মতো, কখনো কখনো কনফিউজিং, এবং মডার্ন।
ব্যবহার করা সহজ?⭐⭐⭐⭐⭐ নতুনদের জন্য আদর্শ⭐⭐⭐⭐ নতুনদের জন্য খারাপ নয়
পারফরমেন্সতুলনায় একটু লাইটওয়েট, পুরনো হার্ডওয়্যারেও ফাস্ট চলেতুলনায় একটু ভারী
রিলিজ সাইকেলUbuntu LTS -ভিত্তিক বলে প্রতি ২ বছরেLTS ভার্শন প্রতি ২ বছরে
সফটওয়্যার ম্যানেজারMint Software ManagerUbuntu Software (Snap-ভিত্তিক)
সফটওয়্যার সাপোর্টউবুন্টুর জন্য বানানো সব সফটওয়্যার মিন্ট-এও চলেজনপ্রিয় হওয়ায় উবুন্টুর জন্য সবার আগে সফটওয়্যার পাবলিশ করে বিভিন্ন প্রতিষ্ঠান
Snap সাপোর্টবাই ডিফল্ট ডিসেবল করা❎ ডিফল্ট এবং Canonical কর্তৃক ফোর্স করা হয়
Driver ম্যানেজমেন্ট✅ বিল্ট-ইন ড্রাইভার ম্যানেজার রয়েছে✅ ড্রাইভার টুলস রয়েছে
কমিউনিটির আকারবড়োবেশ বড়ো (অন্যতম বৃহৎ)
কাদের জন্যউইন্ডোজ থেকে আসাদের জন্য, নতুনদের জন্য ভালোতুলনামূলক ভালো হার্ডওয়্যার থাকলে, ডেভেলপারদের জন্য ভালো
কর্পোরেট ব্যাকিং✅ নেইআছে (Canonical)

[!IMPORTANT] যদি আপনি লিনাক্স মিন্ট বেছে নেন তাহলে অবশ্যই Linux Mint Cinnamon বেছে নিবেন।
আর যদি উবুন্টু বেছে নেন তাহলে অবশ্যই Ubuntu LTS বেছে নিবেন।