লিনাক্স ওএস বা ডিস্ট্রো নির্বাচন

লিনাক্স ওএস/ডিস্ট্রো নির্বাচন লিনাক্স ডেস্কটপ বলতে সাধারণভাবে আমরা লিনাক্স কার্নেল এবং GNU -এর বিভিন্ন ফ্রি সফটওয়্যার টুলস যুক্ত করে তৈরি ডেস্কটপ অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছি। এভাবে তৈরি করা অসংখ্য অপারেটিং সিস্টেম রয়েছে। এগুলোকে লিনাক্স ডিস্ট্রিবিউশন কিংবা সংক্ষেপে ডিস্ট্রো বলতে পারি। একটা লিনাক্স ডিস্ট্রোতে একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট (DE) বা সহজভাবে বললে UI, একটা প্যাকেজ ম্যানেজার বা সহজ ভাষায় একটা অ্যাপ স্টোর, এবং কিছু ডিফল্ট বিল্ট-ইন অ্যাপ একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আকারে সরবরাহ করা হয়। যেকোনো লিনাক্স ডিস্ট্রো নতুন লিনাক্সিয়ানদের জন্য ব্যবহার করা সহজ নয়। নতুন লিনাক্স ইউজার হিসেবে আপনার কাছে দুটি যৌক্তিক অপশন আছে: হয় লিনাক্স মিন্ট, নাহয় উবুন্টু। আমাদের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিনাক্স মিন্টকে বেছে নিয়ে গাইড করা হবে। ...

May 13, 2026 · 2 min · Linux Bangla